ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরবর্তী মহামারির জন্য সতর্কতাবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ২৪ মে ২০২৩
পরবর্তী মহামারির জন্য সতর্কতাবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস

সারা বিশ্বে মহামারি যেনো ছড়াতে না পারে এজন্য সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর সঙ্গে পরবর্তী মহামারির জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিয়ে একটি রিপোর্ট পেশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ কথা বলেন। তিনি পৃথিবীর সকল মানুষকে মহামারি থেকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ ও প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখতে পরামর্শ দিয়েছেন।

গেব্রেয়াসুস বলেন, বিশ্বজুড়ে করোনার প্রকোপ শেষ হয়ে গেছে বলে মনে হলেও তা নয়। এর আরেকটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এছাড়া করোনার চেয়েও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। 

Advertisement

আরো পড়ুন>> হজের আগে ওমরাহ পালনের আর সুযোগ নেই

তিনি আরো বলেন, পরবর্তী মহামারি যখন আঘাত হানবে তখন আমাদের অবশ্যই সিদ্ধান্তমূলক, সম্মিলিতভাবে ও ন্যায়সঙ্গতভাবে পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে করোনাভাইরাস মহামারি আর ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা শনাক্ত হয়।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!