ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একসঙ্গে দুই বোনের সঙ্গে ঘর পেতেছেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৫, ২০ মে ২০২৩
একসঙ্গে দুই বোনের সঙ্গে ঘর পেতেছেন যুবক
ছবি: সংগৃহীত

দুই বোনকেই বিয়ে করেছেন এক যুবক। তবে নিজের ইচ্ছায় নয়, দুই বোনের বাড়ির পক্ষ থেকে প্রস্তাব পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন ঐ যুবক। 

ঘটনাটি ভারতের রাজস্থানের। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, রাজ্যের টোঙ্ক জেলায় হয়েছে এ বিয়ে। জানা যায়, বাবুলাল মীনা টোঙ্কের সিন্দা এলাকার বাসিন্দা। বাবুলালের মেয়ে কান্তাকে বিয়ের প্রস্তাব দেন যুবক ওম হরি। তিনি স্নাতক পাস।

অন্যদিকে কান্তা উর্দু নিয়ে এমএ পাশ করেছেন। ওমকে অপছন্দও হয়নি কান্তার। তবে বিয়ের প্রস্তাব পেয়ে দ্বিধায় পড়েন তরুণী। কারণ তার মানসিক ভারসাম্যহীন ছোট বোন সুমন। তাকেই কান্তার দেখাশোনা করতে হয়। তিনি অষ্টম শ্রেণির বেশি পড়েননি। বোনের সাহায্য ছাড়া এক পা চলতে পারেন না তিনি।

Advertisement

কান্তা তার বোনের কথা চিন্তা করেই ওমকে অভিনব ঐ প্রস্তাব দেন। প্রস্তাব করেন, বিয়ের পরে সুমন তার সঙ্গে থাকবে। আমাকে বিয়ে করতে হলে সুমনকেও বিয়ে করতে হবে।

এমন প্রস্তাব পেয়ে শুরুতে অস্বস্তিতে পড়েন ওম। তবে পরবর্তীতে একসঙ্গে দুই বোনকে বিয়ে করতে রাজি হন। গত ৫ মে কান্তা ও সুমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওম।

ওম জানান, তিনি সুমনকে বিয়ে করতে চাননি। কিন্তু পাত্রীপক্ষ বোঝায়, মানসিক অসুস্থতার কারণে তার বিয়ে হবে না। সেই কারণেই একসঙ্গে তিনজনের সাত পাকে বাঁধা পড়া।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!