রোববার রাতে ফ্রান্স সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই ফ্রান্স সরকার এমন ঘোষণা দিল। এ
দিকে দেশটির পূর্বাঞ্চলীয় একটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার জন নিহত ও বহু লোক আহত হয়েছে।
.png)
তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইমানুয়েল ম্যাত্রঁদ্ধ ও জেলেনস্কি এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান দিয়ে সজ্জিত করার পাশাপাশি প্রশিক্ষণ দেবে ফ্রান্স।
তাছাড়া রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতেও নজর দেবে ফ্রান্স।
এর আগে জার্মানিতে সফর করেন জেলেনস্কি। চ্যান্সেলর ওলাফ সলত্জ ও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়েরের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে যান তিনি।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই ছিল জেলেনস্কির প্রথম জার্মান সফর।
সম্প্রতি জার্মানি ঘোষণা দিয়েছে, তারা কিয়েভে প্রায় ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করবে। ঐ ঘোষণার একদিন পরেই জার্মানি সফরে গেলেন জেলেনস্কি।