ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বর্শার আঘাতে বিশ্বের অন্যতম বয়স্ক সিংহের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ১৫ মে ২০২৩
বর্শার আঘাতে বিশ্বের অন্যতম বয়স্ক সিংহের মৃত্যু
সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম বয়স্ক সিংহ লুনকিতোর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ১৯ বছর। দক্ষিণ কেনিয়ার আমবোসেলি ন্যাশনাল পার্ক লাগোয়া এক গ্রামে রাখালদের ছোঁড়া বর্শার আঘাতে লুনকিতোর মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে, এই সিংহটিই আফ্রিকার সবচেয়ে বয়স্ক সিংহ। খবর- সংবাদ প্রতিদিন।

বন্যপ্রাণ সংরক্ষণবিদ ও ‘ওয়াইল্ড লাইফ ডাইরেক্টে’র প্রধান অফিসার পলা কাহুম্বুর এই মৃত্যুকে সিংহ ও মানুষের সহাবস্থানের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।

Advertisement

‘লায়ন গার্ডিয়ানস’ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, লুনকিতোর মৃত্যু সংবাদ। তাদের দাবি, এই সিংহই ওই বাস্তুতন্ত্র তথা আফ্রিকারই সবচেয়ে বয়স্ক সিংহ। সিংহটি ‘স্থিতিস্থাপকতা এবং সহাবস্থানে’র প্রতীক। 

গড়পড়তা সিংহের বয়স হয় ১৩। সেই তুলনায় লুনকিতোর বয়স হয়েছিল অনেকটাই বেশি। ২০০৪ সালে জন্ম হয় তার। মৃত্যু হলো ২০২৩।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!