ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্যাট দিয়ে পথচারীদের এলোপাতাড়ি পেটালেন তরুণী, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৫, ১৪ মে ২০২৩
ব্যাট দিয়ে পথচারীদের এলোপাতাড়ি পেটালেন তরুণী, আহত ৫
ডেনিস সোলোরজানো - ফাইল ছবি

পথচারীদের বেসবল ব্যাট দিয়ে এলোপাতাড়ি মারছেন এক তরুণী। এমনকি সেই মার থেকে বাদ পড়ছেন না প্যারাম্বুলেটর ঠেলে নিয়ে যাওয়া মায়েরাও! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে এমনটাই। যা দেখে স্তম্ভিত নেটিজেনরা।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে গত ৭ মে থেকে ৯ মে পর্যন্ত কার্যত টানা তিন দিন হামলা চালিয়ে গিয়েছিলেন ওই তরুণী। আক্রান্তদের কাছ থেকে অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে পুলিশ।

বছর ২৬-এর ওই তরুণীর নাম ডেনিস সোলোরজানো। তার বিরুদ্ধে অহেতুক হামলার একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়।

Advertisement

আরো পড়ুন>> মদ খেতে বারণ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা!

পুলিশ জানিয়েছে, অন্তত পাঁচ জনের উপর হামলা চালিয়েছেন ডেনিস। তাদের মধ্যে বেশির ভাগই নারী। তাদের সকলেরই বয়স ১৯ থেকে ৩৪ বছরের কোঠায়। নিজের সাদা গাড়ি করে হামলার স্থানে আসতেন ডেনিস, তার পর ব্যাট হাতে নেমে চালাতেন আক্রমণ।

একজন অভিযোগ জানিয়েছেন, ডেনিস তাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করেছেন। জামা ছিড়ে আঁচড়েও দিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ডেনিসের কোনও পূর্ব অপরাধের নজির নেই। ঠিক কী কারণে তার এই আচরণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!