এ নিয়ে গত চার দিনে ওই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ৩৩ জনে। ইসরায়েলের এমন হামলা অব্যাহত থাকলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
অবরুদ্ধ গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন।
.png)
আল-কুদস ব্রিগেড জানিয়েছে, শহীদ কমান্ডারের নাম আইয়াদ আল-আব্দ আল-হাসানি ওরফে আবু আনাস। তিনি সংগঠনটির মিলিটারি কাউন্সিলের একজন সদস্য এবং অপারেশন্স ইউনিটের প্রধান ছিলেন।
আরো পড়ুন>> পাকিস্তানে সামরিক শাসনের কোনো সম্ভাবনা নেই: সেনাবাহিনী
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ছয় শিশু ও তিন নারীসহ ৩৩ জন নিহত ও ১১১ জন আহত হয়েছেন।
গাজার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের গভীরে রকেট হামলা চালানোর প্রত্যয় জানিয়েছে ইসলামি জিহাদ। গত চারদিন ধরে অব্যাহত দখলদার ইসরায়েল গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।
এর প্রতিশোধ নিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের বিভিন্ন শহর ও ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, এ পর্যন্ত গাজা থেকে প্রায় ১,০০০ রকেট ছোড়া হয়েছে।
সূত্র: রয়টার্স