ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাখমুতে রকেট হামলায় এএফপির সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ১০ মে ২০২৩
বাখমুতে রকেট হামলায় এএফপির সাংবাদিক নিহত
সংগৃহীত ছবি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) একজন সাংবাদিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ছিলেন, তখন তার ওপর একটি রকেট আঘাত হানে বলে ফরাসি সংবাদ সংস্থা টুইটারে এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএন ও আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পূর্ব ইউক্রেনে এএফপির ভিডিও সাংবাদিক আরমান সোল্ডিন নিহত হয়েছেন। তার বয়স ছিল ৩২ বছর। তার নিহতের খবর পেয়ে এএফপি পরিবার শোকাহত। আমাদের সমস্ত চিন্তা তার পরিবার এবং প্রিয়জনদের নিয়ে৷

সাংবাদিক সোল্ডিন বসনিয়ান বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক ছিলেন, বাখমুতের কাছে চাসিভ ইয়ার শহরের উপকণ্ঠে রকেট হামলায় তিনি নিহত হন, ঘটনাটি প্রত্যক্ষকারী সহকর্মীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে।

Advertisement

এএফপি জানিয়েছে, সোল্ডিন এখন বসনিয়ার রাজধানী সারাজেভোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি নাগরিক। তিনি লন্ডনে নিয়োগের আগে ২০১৫ সালে রোমে ইন্টার্ন হিসাবে এজেন্সিতে যোগ দেন। রাশিয়া আগ্রাসন শুরু করার পরের দিন যুদ্ধ কভার করতে তিনি ইউক্রেনে আসেন।

হামলার সময় সোল্ডিনের সঙ্গে আরও চার সহকর্মী ছিলেন। তবে অন্য সাংবাদিকদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে এএফপি।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে সোল্ডিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার সাহসের প্রশংসা করেছেন।

এর আগে রাশিয়ার হামলায় ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি, পরামর্শদাতা ওলেক্সান্দ্রা সাশা কুভশিনোভা, সাংবাদিক ও তথ্যচিত্র লেখক ব্রেন্ট রেনাউড এবং ফটো সাংবাদিক ম্যাকস লেভিন অন্যতম।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!