ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আবার বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৯, ৮ মে ২০২৩
আবার বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম
ফাইল ছবি

সম্প্রতি সারা বিশ্বে দেখা গিয়েছিল আর্থিক সংকট। এমন সংকটের প্রভাবে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছিল। এর প্রভাবে কমতে শুরু করেছিল জ্বালানি তেলের দাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার বাড়তে শুরু করেছে তেলের দাম।

যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দার আশংকা কমতে শুরু করেছে। তাই এশিয়া মহাদেশে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। এর আগে টানা তিন সপ্তাহ কম ছিল তেলের দাম। 

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ সেন্ট বেড়ে ৭৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট বেড়ে ৭১ দশমিক ৪২ ডলার হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> মণিপুরে জাতিগত সংঘর্ষে ঘরছাড়া ২৩ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের ব্যাংকিংখাত অর্থনীতিকে ধীর করবে এমন আশঙ্কায় দেশটিতে তেলের চাহিদা কমে যায়। সেখানে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমে পাঁচ দশমিক তিন শতাংশ। সাত দশমিক এক শতাংশ কমে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম।

সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, যুক্তরাষ্ট্রে চাকারির বাজারের ইতিবাচক খবরের পরই ওয়ালস্ট্রিটে জ্বালানির শেয়ার বেড়ে যায়। এখন তেলের দাম ঘুরে দাঁড়াচ্ছে। মূলত মন্দার আশঙ্কা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!