ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পর্তুগালে বন্দুকধারীর হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫০, ৩০ এপ্রিল ২০২৩
পর্তুগালে বন্দুকধারীর হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

পর্তুগালের দক্ষিণাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) দেশটির রাজধানী লিসবন থেকে ৪৫ কিলোমিটার দূরের সেতুবালে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ড চালানোর পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন।

সেতুবালের পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার জানান, তারা ঘটনাস্থলে চারটি মরদেহ পেয়েছেন। তবে কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

আরো পড়ুন>> তৃষ্ণার্ত আসামিকে মদ কেনার সু‌যোগ দিল পু‌লিশ!

ফ্রেয়ার বলেন, পুলিশের ফৌজদারি মামলা সংক্রান্ত তদন্ত সংস্থা পিজে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

সিএনএন পর্তুগাল তাদের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেতুবালের বাইরো আজুল নামে এক পল্লিতে গুলির ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারী নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!