ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুবাইয়ে সর্বোচ্চ দামে বিক্রি হলো কৃত্রিম দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ২৪ এপ্রিল ২০২৩
দুবাইয়ে সর্বোচ্চ দামে বিক্রি হলো কৃত্রিম দ্বীপ
সংগৃহীত - ব্লুমবার্গ

পৃথিবীতে প্রতিদিন ঘটছে বিভিন্ন বিষ্ময় ও আশ্চর্যজনক ঘটনা। এরই সাথে নতুন করে ঘটলো আরেকটি ঘটনা। দুবাইয়ে বিক্রি হলো কৃত্রিম দ্বীপ।

১৯ এপ্রিল দুবাইয়ের সংলগ্ন ছোটো একটি কৃত্রিমভাবে তৈরি দ্বীপ বিক্রি হয়েছে ৩ কোটি ৪০ লাখ ডলারে বা বাংলাদেশি মুদ্রায় ৩৬০ কোটি ৭৪ হাজার টাকায়। দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায় দ্বীপ বিক্রির এই ব্যাপারটিকে বিবেচনা করা হচ্ছে একটি মাইলফলক হিসেবে। কারণ, এর আগে এত বেশি দামে কোনো রিয়েল এস্টেট সম্পদ বিক্রয়ের ঘটনা ঘটেনি সেখানে। 

করের নিম্নহার, উন্নত জীবনযাত্রা, অপরাধের মাত্রা নিম্ন থাকা এবং সম্পত্তি ক্রয় সম্পর্কিত শর্তগুলো সহজ হওয়ার কারণে গত কয়েক বছর ধরেই দুবাইয়ে সম্পত্তি কেনার ব্যাপারে যথেষ্ট আগ্রহ বাড়ছে ধনকুবেরদের। 

Advertisement

বিক্রি হওয়া দ্বীপটির নাম জুমেরিয়াহ বে আইল্যান্ড, আয়তন মাত্র ২৪ হাজার বর্গফুট। সামুদ্রিক প্রাণী ‘সী হর্স’ আকৃতির এই দ্বীপটির সঙ্গে দুবাইয়ের মূল ভূমির সেতু সংযোগ আছে।

আরো পড়ুন>> সুদানে দূতাবাস বন্ধ ঘোষণা করলো সুইজারল্যান্ড

দ্বীপটি যিনি কিনেছেন, তার নাম-পরিচয় জানা জায়নি। তবে এটুকু জানা গেছে— তিনি আমিরাতের মানুষ নন এবং সেখানে থাকেনও না। এটি আগে যার মালিকানায় ছিল, তিনি অবশ্য আমিরাতের মানুষ। তার নামও গোপন রেখেছে দুবাইয়ের সরকারি কর্তৃপক্ষ।

আমিরাতের ওই ব্যক্তি দু’বছর আগে দুবাইয়ের প্রশাসনের কাছ থেকে ৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার দিরহাম বা ১০৪ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকায় কিনেছিলেন জুমেরিয়া বে আইল্যান্ড। দু’বছর পর প্রায় তিনগুণ দামে দ্বীপটি ব্রিক্রি করে দিলেন তিনি।

জুমেরিয়া বে আইল্যান্ডের বিক্রয়ে ব্রোকারের দায়িত্বে ছিল আন্তর্জাতিক রিয়েল এস্টেট সংস্থা নাইট ফ্র্যাঙ্ক। এই সংস্থার দুবাই শাখার প্রধান অ্যান্ড্রু কামিংস ব্লুমবার্গকে বলেন, ‘কৃত্রিম এই দ্বীপটিতে বালু ছাড়া আর তেমন কিছুই নেই। তবে এটির ভিত্তি বহুতল ভবন নির্মাণ করার মতো দৃঢ়। ’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই মাত্রা আরো বেড়েছে। ‘নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ধনকুবেরদের অনেকেই যুক্তরাষ্ট্র-ইউরোপে সম্পত্তি কিনতে পারছেন না। এ কারণে তারা দুবাইকে বেছে নিচ্ছেন’।

সূত্র: ব্লুমবার্গ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!