দেশটির নতুন সামরিক প্রধান দেশটিতে সহিংস আক্রমণ মোকাবিলায় সামরিক প্রচেষ্টা বাড়ানোর অঙ্গীকার করেছেন। তবুও কোনোভাবে থামেনি হামলার ঘটনা। এবার দেশটিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন।
জানা যায়, সামরিক বাহিনীর পোশাক পরিহিত সশস্ত্র ব্যক্তিদের হামলায় নিহত হয়েছেন ৬০ জন বেসামরিক নাগরিক। শুক্রবার (২১ এপ্রিল) ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রোববার (২৩ এপ্রিল) স্থানীয় কৌঁসুলি লামিনে কাবোরে এসব তথ্য জানান।
.png)
নিকটবর্তী ওয়াহিগুইয়া শহর পুলিশের উদ্ধৃতি দিয়ে লামিনে কাবোরে বলেন, মালির সীমান্তবর্তী ওই এলাকায়, এ হামলার ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু হয়েছে।
আরো পড়ুন>> মাত্র ২ কোটি টাকায় কেনা যাবে যে দ্বীপ
এ এলাকায় আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। তারা কয়েক বছর ধরেই একের পর এক হামলা চালিয়ে আসছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২২ সালের পর থেকেই দেশটিতে সাধারণ নাগরিকের ওপর হামলা বেড়ে গিয়েছে। এমনকি দেশটির সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী দেশজুড়ে ব্যাপক সন্ত্রসাবিরোধী অভিযান চালানোর পরো এ ধরনের হামলার সংখ্যা কমেনি।
দেশটির সরকারের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৫ এপ্রিল ওয়াহিগুইয়ার কাছে একই এলাকায় সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীগুলোর ওপর অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ জন নিহত ও ৩৩ জন আহত হন।
উল্লেখ্য, বুরকিনা ফাসোর জঙ্গিবাহিনী আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে জড়িত জিহাদিদের রক্তাক্ত হামলা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা দেয়ার লক্ষ্যে ‘সাধারণ সংহতি’ ঘোষণা করেছিল। তবুও কোনো ভাবে দমাতে পারেনি দেশটিতে হামলার ঘটনা।
সূত্র: রয়টার্স