ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪, ২৪ এপ্রিল ২০২৩
নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প
ফাইল ফটো

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ এ ভূমিকম্প আঘাত হানে। দেশটির কেমারদিক দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। 

এদিকে শক্তিশালী ঐ ভূমিকেম্পর কয়েক মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলেও জানিয়েছে ইউএসজিএস।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!