ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
বিশ্বব্যাপী করোনাভাইরাস

একদিনে চারশ’ মৃত্যু, আক্রান্ত ৮২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬, ২১ এপ্রিল ২০২৩
একদিনে চারশ’ মৃত্যু, আক্রান্ত ৮২ হাজার
ফাইল ফটো

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৭৬৫ জন এবং অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এর বাইরে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাথ ৪ হাজার ৪ জন।

মহামারির শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে শুক্রবার এ তথ্য জানা গেছে। 

ওয়েবসাইটির তথ্য বলছে, বৃহস্পতিবার বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জার্মানি, আর এদিন একক দেশ হিসেবে এই রোগে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

Advertisement

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ৬০ লাখ ৭১ হাজার ৩৫৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৮ লাখ ৪৫ হাজার ৫৬৪ জনের।

এছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ১২৩ জন।

বৃহস্পতিবার জার্মানিতে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩৭ জন।

একই দিন ১৬ হাজার ৫০৮ জন নতুন আক্রান্ত রোগী নিয়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি, এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।

জার্মানি এবং ভারত ব্যতীত বিশ্বের আরো যেসব দেশে বৃহস্পতিবার মৃত্যু ও সংক্রমণের উচ্চহারের দেশগুলো হলো— যুক্তরাষ্ট্র (মৃত ৭৮ জন, নতুন আক্রান্ত ৮ হাজার ৬১২ জন), ভারত (মৃত ৪০ জন, নতুন আক্রান্ত ১২ হাজার ৫৯১ জন) রাশিয়া (মৃত ৩৮ জন, নতুন আক্রান্ত ৬ হাজার ৩০৫ জন) এবং জাপান (মৃত ২২ জন, নতুন আক্রান্ত ১২ হাজার।

এদিকে বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখ ৯২ হাজার ৬৬৬ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৪ লাখ ৫৩ হাজার ১৫৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ৫০৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!