ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ১৯ এপ্রিল ২০২৩
মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
ফাইল ছবি

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক মহড়া করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। তাদের হুমকি প্রতিহত করার জন্য মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

উত্তর কোরিয়ার পরিকল্পনা অনুযায়ী মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া। এই খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম রয়টার্স।

বিশেষজ্ঞদের মতে, নজরদারি সক্ষমতা বাড়ানোর একটি অংশ হলো এই স্যাটেলাইট। যদি কখনো কোনো দেশের সঙ্গে যুদ্ধ বাঁধে তখন এসব প্রযুক্তি ব্যবহার করবে উত্তর কোরিয়া।

Advertisement

আরো পড়ুন>> জার্মানির স্টুডিওতে ছুরিকাঘাতে আহত ৪

গত বছরের ডিসেম্বরে এই গোয়েন্দা স্যাটেলাইটের সর্বশেষ পরীক্ষা (টেস্ট) করা হয়। তখন জানানো হয় ২০২৩ সালের এপ্রিলের মধ্যে উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন করবে তারা। এছাড়া ওই সময় একটি সাদাকালো ছবি প্রকাশ করেন উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা। তারা জানান এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ছবি। যা পরীক্ষার সময় তোলা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) স্পেস এজেন্সিতে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট কিম জং উন। ওই সময় তিনি স্পেস এজেন্সির কর্মকর্তাদের নির্দেশ দেন, স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময় অনুযায়ী যেন সবকিছু সম্পন্ন করা হয়। এটির পর আরও নজরদারি স্যাটেলাইট তৈরির নির্দেশনাও দেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত স্যাটেলাইটটি। তবে এটি কখন মহাকাশে উৎক্ষেপণ করা হবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!