ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাভা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪১, ১৪ এপ্রিল ২০২৩
জাভা উপকূলে শক্তিশালী ভূমিকম্প
ফাইল ফটো

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, জাভা দ্বীপের উত্তরে সাগরে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫মিনিটে জাভায় শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

Advertisement

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা ভূপৃষ্ঠ থেকে ৬৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে। তবে ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্প আঘাত হানার ২০ মিনিট পর দেশটিতে সাড়ে ৫ মাত্রার আফটারশক অনুভূত হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, সুরাবায়া, তুবান, সেমারাং এবং বালি দ্বীপের ডেনপাসার শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!