ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৮০ দিনে বিশ্বভ্রমণ ৮১ বছর বয়সী দুই বান্ধবীর 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৬, ১২ এপ্রিল ২০২৩
৮০ দিনে বিশ্বভ্রমণ ৮১ বছর বয়সী দুই বান্ধবীর 
সংগৃহীত

ভ্রমণ করতে পছন্দ করে না এমন কেউ নেই। বিশ্বভ্রমণের জন্য কেউ কেউ আবার বিভিন্ন পন্থা অবলম্বন করে। কিন্তু এবার বিশ্বভ্রমণে অনন্য নজির গড়েছে যুক্তরাষ্ট্রের দুই জন বান্ধবী।

৮১ বছর বয়সী দুই বান্ধবী এলি হ্যাম্বি এবং স্যান্ডি হ্যাজেলিপ ৮০ দিনে বিশ্বভ্রমণ করেছেন। তারা পেশায় একজন তথ্যচিত্র পরিচালক, অন্যজন চিকিৎসক। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রা শুরু করে মাত্র ৮০ দিনে বিশ্বভ্রমণ করেছেন এই দুই বান্ধবী। নিজেদের ভ্রমণ সম্পর্কে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

স্যান্ডি জানান, ৮০ বছর পেরোতেই বিশ্বভ্রমণের কথা তাদের মাথায় আসে। আমরা আগেও একসঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। যখন ৭৬ বছর বয়স তখন আমরা আলোচনা করেছিলাম যে বিশ্বভ্রমণে যাবো। ৮০ পেরোতেই আমরা ঠিক করি এবার বের হতে হবে।

Advertisement

আরো পড়ুন>> ‘উন্নত’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

এলি হ্যাম্বি বলেন, আরো আগেই বেরিয়ে পড়তাম। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। কোভিডের দাপট কমতেই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম।

লন্ডন, জাঞ্জিবার, জাম্বিয়া, মিশর, নেপাল, বালি এবং ভারত ঘুরে ৮০ দিনের বিশ্বভ্রমণ শেষে সম্প্রতি টেক্সাস ফিরে গিয়েছেন এলি ও স্যান্ডি। তারা তাদের ভ্রমণের বিস্তারিত তথ্য জানান সংবাদমাধ্যমকে

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!