কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে এটি আবিষ্কার করে। এটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সোথবিসের নিলামকারী উনি কিম।
সোথবিসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ঐ রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি। এটাই এত দিন পর্যন্ত সবচেয়ে দামি রুবির রেকর্ড দখল করে রেখেছে।
.png)
গত বছরের জুলাই মাসে খনি থেকে ইসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করার সময় রুবিটি ছিল ১০১ ক্যারেটের। পরে এটিকে কেটে ও পলিশ করে ৫৫ ক্যারেটে রূপ দেওয়া হয়েছে। এর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি প্রাণবন্ত লাল রঙে পরিণত হয়েছে।