ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার পর্নো তারকা স্টর্মিকে গুনতে হচ্ছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ৫ এপ্রিল ২০২৩
এবার পর্নো তারকা স্টর্মিকে গুনতে হচ্ছে জরিমানা
স্টর্মি ড্যানিয়েলস ও ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দিয়ে ফেসে গেছেন, সেই স্টর্মি ড্যানিয়েলসকেই এবার সাবেক মার্কিন প্রেসিডেন্টকে প্রায় ১ লাখ ২২ হাজার ডলার দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

২০১৮ সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড, যিনি পেশাগত ক্ষেত্রে স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত। ভুয়া প্রমাণিত সেই মানহানির মামলায় ট্রাম্পের আইনজীবী বাবদ যে খরচ হয়েছে তা মেটাতেই ড্যানিয়েলসকে এই জরিমানা গুণতে হচ্ছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, এক লোক ‘ট্রাম্পের কাছ থেকে সরে দাঁড়াতে’ তাকে ও তার সন্তানকে হুমকি দিচ্ছেন, ড্যানিয়েলস এমন মিথ্যা গল্প ফেঁদেছেন বলে ট্রাম্প অভিযোগ করলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ড্যানিয়েলস। কিন্তু মামলাটি ব্যর্থ হয়।

Advertisement

ড্যানিয়েলস দাবি করেছিলেন, তার আইনজীবী মাইকেল অ্যাভেনাটি অনুমতি না নিয়েই তার পক্ষে মামলাটি দায়ের করেছিলেন। ক্লায়েন্টদের থেকে চুরির দায়ে আভেনাটি এখন ফেডারেল কারাগারে আছেন।

আরো পড়ুন>> রাইড শেয়ারিংয়ের গাড়িতে ভয়ংকর অভিজ্ঞতা তরুণীর

কিন্তু লস অ্যাঞ্জেলেসের একটি আপিল আদালত মঙ্গলবার ড্যানিয়েলসের বিরুদ্ধে রায় দেন। নিউইয়র্কে ট্রাম্পকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।

২০২২ এর মার্চে এই দেওয়ানি মামলার খরচ হিসেবে ট্রাম্পকে প্রায় ৩ লাখ ডলার দিতে ড্যানিয়েলসকে আদেশ দিয়েছিলেন আদালত। ড্যানিয়েলস এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, আপিলে হারলেও জরিমানার পরিমাণ কমেছে।

মঙ্গলবার আপিল আদালতের এ রায়ের পর ট্রাম্পের দুই সন্তান উল্লাস করে ওঠেন।

এক টুইটে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র লেখেন, “লোল, সে বলছিল, তার টি-শার্টের বিক্রি বাড়ছে। আমি খুশি, সে ট্রাম্পকে জরিমানা দিতে সক্ষম হবে!”

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!