ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আবুধাবির নতুন ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ৩০ মার্চ ২০২৩
আবুধাবির নতুন ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ান
ফাইল ছবি

নিজের বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানকে আবুধাবির যুবরাজ (ক্রাউন প্রিন্স) হিসেবে ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। 

বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যুবরাজ নিয়োগের পাশাপাশি শেখ মোহাম্মদ তার ভাইদের দেশের শীর্ষ পদের দায়িত্বে বসিয়েছেন। 

গত বছর প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হওয়া শেখ মোহাম্মদ দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের পাশাাপাশি তার ভাই শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।

Advertisement

শেখ মোহাম্মদ তার আরেক ভাই শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভাই হাজ্জা বিন জায়েদ আল নাহিয়ানকে আবুধাবির ডেপুটি শাসক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

আরো পড়ুন>> বসার চেয়ার নিয়ে দ্বন্দ্ব, সহকর্মীকে গুলি

বুধবার পৃথক এক ডিক্রিতে শেখ মোহাম্মদ যুবরাজ শেখ খালেদকে আবুধাবির নির্বাহি কাউন্সিলের প্রধান হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির দ্বিতীয় বৃহত্তম সম্পদ তহবিল মুবাদালার চেয়ারম্যান হিসেবে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক শেখ মনসুরের সঙ্গে নিজেকে যুক্ত করেন।

বিশ্লেষকরা বলেছেন, শেখ মোহাম্মদ তার ছেলেকে গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা, অর্থনীতি ও শাসনতান্ত্রিক বিভিন্ন কর্তৃত্বপূর্ণ পদে রেখে সঠিকভাবে গড়ে তুলেছেন। 

সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতা আবুধাবিতে আরো কেন্দ্রীভূত হচ্ছে। অঢেল তেল সম্পদের কারণে আবুধাবি সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক রাজধানী। দুবাই পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান ব্যবসা ও অন্যতম পর্যটন কেন্দ্র।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!