ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ৩০ মার্চ ২০২৩
মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, নিহত ৯
ফাইল ছবি

প্রশিক্ষণের সময় মার্কিন সেনাবাহিনীর দু’টি ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় হতাহতের ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। সংবাদমাদ্যমটি আরো জানায়, প্রশিক্ষণ চলাকালীন সময়ে হঠাৎ হেলিকপ্টার দুটির বিস্ফোরণের ব্যাপক শব্দ হয়।

যে প্রশিক্ষণ ঘাঁটিতে হেলিকপ্টার দু’টির সংঘর্ষ হয়েছে সেটি নাশভিলের ৬০ মাইল উত্তর পূর্ব দিকের কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে অবস্থিত। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করছিলেন।

Advertisement

একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেছেন, ‘হেলিকপ্টার দু’টি ভূপৃষ্ঠের খুবই নিচে নেমে আসে, হঠাৎ করে— যখন বাড়ির কাছাকাছি চলে আসে, প্রচণ্ড শব্দ এবং বিকট বিস্ফোরণ হয়। এবং সবকিছু বন্ধ হয়ে যায়। আমরা ট্রাক থেকে নেমে দ্রুত ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে দেখতে পাই, দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ে আছে।’

আরো পড়ুন>> থাইল্যান্ডে দাউ দাউ করে জ্বলছে পুরো পাহাড়

ফোর্ট ক্যাম্পবেল ঘাঁটির মুখপাত্র ননডিস থুরমান নিশ্চিত করেছেন স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে ট্রিগ কাউন্টির, ৬৮ নম্বর মহাসড়কের কাছে দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারগুলো ছিল ব্ল্যাকহক মডেলের। আর এগুলো পরিচালনা করত ১০১তম এয়ারবোর্ন ডিভিশন।

গত বছরের জুলাইয়ে ৫ মিলিয়ন ডলার খরচ করে এ হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। কঠিন পরিস্থিতির বাস্তবিক ধারণা পেতে এমন ডিজাইন করে এটি তৈরি করা হয়েছে।

হেলিকপ্টারের ক্রুরা নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এগুলো উড়াচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাদের আশঙ্কা, এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!