একটি ওয়ান-ওয়ে ড্রোন সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা করে। এই হামলার ঘটনায় প্রতিশোধমূলক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র যাতে ২০ জনের বেশি সিরীয় ও ইরান যোদ্ধা নিহত হয়। সিরিয়া ও ইরান এই ঘটনায় নিন্দা জানায়। ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী হুঁশিয়ারি দেয়, তারা আরো শক্তিশালী হামলা করবে যুক্তরাষ্ট্র ঘাটিতে।
আরো পড়ুন>> স্কটল্যান্ডের সর্বকনিষ্ঠ ‘ফার্স্ট মিনিস্টার’ হলেন হামজা ইউসুফ
.png)
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা সতর্ক থাকছি। প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে তিনি বলেন, মার্কিন সেনাদের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ বল প্রয়োগ করবে। গত কয়েকদিন যা ঘটেছে তাতে সিরিয়ায় মার্কিন রূপরেখায় কোনো পরিবর্তন আসেনি। সিরিয়ায় আইএসআইসের বিরুদ্ধে মিশন অব্যাহত থাকবে।
সূত্র: আল আরাবিয়া