ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কোটি টাকা জরিমানা তুলে নারী টিকেট চেকারের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ২৪ মার্চ ২০২৩
কোটি টাকা জরিমানা তুলে নারী টিকেট চেকারের রেকর্ড
রেলের যাত্রীদের থেকে জরিমানা আদায় করছেন রোজালিন আরোকিয়া - ফাইল ছবি

যাত্রীদের থেকে কোটি টাকারও বেশি জরিমানা সংগ্রহ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতীয় রেলের এক নারী চেকার।

দেশটির সংবাদমাধ্যমসমূহ জানিয়েছে, ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম কোনও নারী টিকেট চেকার এত টাকা জরিমানা সংগ্রহ করেছেন। এই সাফল্যের কারণে নারী টিকেট চেকারকে স্বীকৃতি দিয়েছে রেল মন্ত্রণালয়।

রোজালিন আরোকিয়া মেরি নামের ওই নারী দক্ষিণ রেলের টিকেট পরিদর্শক। তিনি এখন রেল কর্মীদের কাছে এক দৃষ্টান্ত। এই নারী টিকেট পরীক্ষক বেআইনিভাবে রেল সফল করার জন্য যাত্রীদের কাছ থেকে মোট ১ কোটি ৩০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়) জরিমানা আদায় করেছেন।

Advertisement

অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই কর্মীর প্রশংসা করেছে ভারতের রেল কর্তৃপক্ষ। সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়েছে।

সেই ছবিতে দেখা যাচ্ছে, রোজালিন আরোকিয়া মেরি একটি ট্রেনে যাত্রীদের টিকেট পরীক্ষা করছেন। এরইমধ্যে রেলের এই টুইটটি বেশ ভাইরাল হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!