অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করার আইনের বিরুদ্ধে জানুয়ারি মাস থেকে আন্দোলনে নেমেছেন ফ্রান্সের মানুষ। শ্রমিক ইউনিয়নগুলো বলছে, বৃহস্পতিবার দেশব্যাপী নবম দিনের কর্মসূচী ম্যাক্রোঁর 'ঘৃণা' ও 'মিথ্যাচারের' বিরুদ্ধে বিপুল জনসমাগম ঘটাবে।
ম্যাক্রোঁর সরকার পেনশনের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৪ তে উন্নীতসহ বেশ কিছু সংস্কারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সংক্রান্ত একটি বিল আগামী সপ্তাহে পার্লামেন্টে উত্থাপন করা হবে। তবে এ মুহূর্তে পার্লামেন্টে ম্যাক্রোঁর দলের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে এই বিল পাস করাতে তাদের নিজ দলের আইনপ্রণেতাদের পাশাপাশি ডানপন্থীদের সহায়তা প্রয়োজন হবে।
.png)
আরো পড়ুন>> আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিতে চুক্তি করল যুক্তরাষ্ট্র-কানাডা
ফরাসি চ্যানেল বিএফএমটিভি জানিয়েছে, “অন্তত ৩৫০ থেকে ৪০০ জন কালো পোশাক পরা বিক্ষোভকারী ‘বড়’ আকারে পটকা ফুটিয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর বিক্ষোভকারীরা পিছু হটেছে।”
বেশ কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ দেখা গেছে। দেশটির দক্ষিণাঞ্চলে, মার্সেই, নিস এবং টুলনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকারীরা মার্সেই বন্দর অবরোধ করে রেখেছে। আর উত্তরাঞ্চলীয় লিয়নে কয়েকশ রেলকর্মী, ছাত্র এবং অন্যরা ট্রেন চলাচলে বাধা দিয়েছে।
উত্তর-পশ্চিমের শহর রেনেসে কিছু মুখোশধারী বিক্ষোভকারী ব্যারিকেড তৈরি করায় জলকামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
সূত্র: বিবিসি