ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বে বহুমুখী ভূমিকা রাখছে চীন ও রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ২১ মার্চ ২০২৩
বিশ্বে বহুমুখী ভূমিকা রাখছে চীন ও রাশিয়া: পুতিন
ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং

বিশ্বকে শক্তিশালী করতে বহুমুখী অবদান রাখছে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক। সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সম্পর্ক নিঃসন্দেহে বিশ্ব ব্যবস্থার মৌলিক নীতি ও বহুমুখী ব্যবস্থাকে সামগ্রিকভাবে জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে। এছাড়া উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আলোচনার অনেক বিষয় রয়েছে।

আরো পড়ুন>> টেক্সাসে বন্দুক হামলায় এক শিক্ষার্থী নিহত

Advertisement

রুশ প্রেসিডেন্ট বলেন, আগামীকাল আমরা আমাদের অংশীদারদের অংশগ্রহণে এসব বিষয়ে আলোচনার সুযোগ পাবো। আজ আমি আনন্দিত আপনি অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূণর্ পরিবেশে আমাদের আগ্রহের সকল বিষয়ে শান্তভাবে কথা বলতে ও আসতে সময় বের করা সম্ভব বলে মনে করেছেন। চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে এসব কথা বলেন পুতিন।

উল্লেখ্য, চীনা প্রেসিডেন্ট বর্তমানে মস্কোয় তিনদিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। পুতিন ও শি তাদের মৌলিক বিষয় নিয়ে কথা বলতে উভয় দেশের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করবেন।

সূত্র: তাস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!