ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র বহরে ভয়াবহ বিস্ফোরণ, মস্কোর দাবি—

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ২১ মার্চ ২০২৩
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র বহরে ভয়াবহ বিস্ফোরণ, মস্কোর দাবি—
সংগৃহীত ছবি

কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ায় রাশিয়ার কালিবার ক্ষেপণাস্ত্রের বড় একটি চালানে হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ঐ ক্ষেপণাস্ত্রগুলো রেলপথে পরিবহন করা হয়েছিল। মস্কো বলছে, ড্রোনের মাধ্যমে হামলা আক্রমণ করা হয়েছে।

উপদ্বীপের ঝানকোই শহরের রুশ-নিযুক্ত প্রধান ড্রোন হামলার বিষয়টি জানান।

মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিমিয়া বিস্ফোরণের ঘোষণা দিয়েছে ইউক্রেন। তবে বরাবরের মতো দেশটি স্পষ্টভাবে বলেনি যে, এই হামলাটি তারাই করেছেন। যদি তারা হামলা করে থাকে, তাহলে এটি হবে ক্রিমিয়ায় ইউক্রেনের একটি বিরল অভিযান।

Advertisement

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়াকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় ক্রিমিয়াকে দখলমুক্ত করার প্রক্রিয়া আরো এগিয়ে দিয়েছে।

কিয়েভ বলছে, বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ব্ল্যাক সি নৌবহরে ব্যবহারের জন্য নেয়া হচ্ছিল।

রাশিয়া নিযুক্ত কর্মকর্তা ইহোর আইভিন বলেছেন, এই ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তিনি কোনো সামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেননি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আইভিন আরো বলেছেন, হামলায় বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে। এছাড়া পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!