ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আকস্মিক ক্রিমিয়া সফরে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ১৯ মার্চ ২০২৩
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আকস্মিক ক্রিমিয়া সফরে পুতিন
ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে শুক্রবার (১৮ মার্চ) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ পরোয়ানা জারির মাত্র এক দিন পরই প্রথমবারের মতো ক্রিমিয়া পরিদর্শনে গেছেন পুতিন।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়। গতকাল শনিবার ছিল ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত করার ৯ বছর। এদিন পুতিন ক্রিমিয়া উপদ্বীপে উপস্থিত হন। তবে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাননি পুতিন।

ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগ করা সেভাস্তপোল গভর্নর পুতিনকে অভিবাদন জানান। রাশিয়ার কর্মকর্তারা পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেন।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ নবম বর্ষপূর্তি পালনের আয়োজনে ভিডিও কলে যুক্ত হবেন জানিয়েছিল তার মুখপাত্র। কিন্তু পরে পুতিনকে ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তপোলে হাঁটতে দেখা যায়।

আরো পড়ুন>> পুতিনকে কি আদৌ গ্রেফতার করা সম্ভব

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ সফরে পুতিন সেভাস্তপোলে একটি আর্ট স্কুল উদ্বোধন করেন এবং একটি শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন।

সেভাস্তপোলের গভর্নর রাজভোঝায়েভ তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন নিজে গাড়ি চালিয়ে সেভাস্তপোলে পৌঁছান। এ ছাড়া পুতিন সেভাস্তপোলের প্রাচীন শহর টিউরিক চেরসোনিজের একটি প্রত্নতাত্ত্বিক উদ্যানও পরিদর্শন করেছেন।

এর আগে, পুতিন ২০২০ সালে পূর্ণাঙ্গ সফরে ক্রিমিয়ায় গিয়েছিলেন। তারপর ২০২২ সালের ডিসেম্বরে তিনি ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত কের্চ স্ট্রেইট ব্রিজের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করতে মার্সিডিজ চালিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!