ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাজ্যে খাদ্য সংকটে ভুগছে ৪০ লাখ শিশু 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ১৭ মার্চ ২০২৩
যুক্তরাজ্যে খাদ্য সংকটে ভুগছে ৪০ লাখ শিশু 
ফাইল ছবি

যুক্তরাজ্যে খাদ্য সংকটে থাকা শিশুর সংখ্যা প্রায় ৪০ লাখে পৌঁছেছে। ২০২২ সালের জানুয়ারিতে এমন শিশুর সংখ্যা ছিল প্রায় ১২ শতাংশ। এ বছর তা বেড়ে হয়েছে ২২ শতাংশ। এছাড়াও প্রতি পাঁচজনে একজন ব্রিটিশ নাগরিক খাবার কমিয়ে দিয়েছেন। 

থিঙ্কট্যাঙ্কের এক পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা শিশুগুলোর পরিবার সরকারের কাছে বিনামূল্যে স্কুলের খাবারের দাবি জানিয়েছে। প্রায় ৮০ ভাগ পরিবার বলছে, এই পদক্ষেপ যত দ্রুত সম্ভব গ্রহণ করতে হবে।

ফুড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যানা টেলর বলেছেন, সরকার খাদ্য নিরাপত্তার যে দাবি করেছে, তাতে কিছু তথ্যগত ঘাটতি রয়েছে। শিশুদের বিনামূল্যে স্কুলের খাবার কার্যক্রমকে প্রসারিত করতে হবে। আগামী বাজেটে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে।

Advertisement

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে আসতে পারে নিষেধাজ্ঞা

নিম্নআয়ের পরিবারগুলোর জীবনযাত্রার সংকট কমানোর উপায় হিসেবে যুক্তরাজ্যে বিনামূল্যে স্কুলের খাবার কার্যক্রম বাড়ানো এখন রাজনৈতিকভাবেই গুরুত্বপূর্ণ। গত মাসে লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, আগামী সেপ্টেম্বর থেকে লন্ডনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে মধ্যাহ্নভোজ কর্মসূচি শুরু করা হবে।

প্রতিবেদনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে যুক্তরাজ্যে নিম্নআয়ের পরিবারগুলো হিমশিম খাচ্ছে। শিশুদের স্কুলে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করা হলে এই পরিবারগুলো ৪০০ পাউন্ড সাশ্রয় করতে পারবে।

যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেছেন, ২০১০ সাল থেকে স্কুলে বিনামূল্যে খাবার গ্রহণকারী শিশুদের সংখ্যা বর্তমানে ২০ লাখেরও বেশি দাঁড়িয়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!