ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শাড়ি পরে ম্যারাথন দৌড়ে অংশ নিলেন ৪ হাজার নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪১, ১৪ মার্চ ২০২৩
শাড়ি পরে ম্যারাথন দৌড়ে অংশ নিলেন ৪ হাজার নারী!
ছবি: সংগৃহীত

শরীরচর্চার সময় পোশাক আলাদা হওয়া উচিত বা উচিত না- এটা নিয়ে অনেকেই ভাবেন। আমরা যেহেতু বাঙালি, তাই অনেকেই শাড়ি পরেন। কিন্তু শাড়ি পরে শরীরচর্চা করার কথা অনেকেই ভাবতে পারেন না। সেই ধারণা ভুল প্রমাণ করতে ভারতের কলকাতায় হয়ে গেল শাড়ি দৌড়।

‘শাড়ি পরে আর যা-ই হোক, শরীরচর্চা করা যায় না’- প্রচলিত এমন ধারণা বদলে দিতেই বেঙ্গালুরুর একটি ফিটনেস সংস্থা নারীদের জন্য এই ম্যারথনের আয়োজন করেছিল।

আরো পড়ুন>> ব্রাজিলে ভয়াবহ ভূমিধস, নিহত ৮

Advertisement

গত রোববার (১২ মার্চ) কলকাতায় চার হাজার ৩০০ জন নারী শাড়ি পরেই ম্যারাথনে অংশ নেন। মা-মেয়ে, শাশুড়ি-বউ থেকে শুরুর করে নানা বয়সের নারীরা অংশগ্রহণ করেন সেখানে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!