ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তৃতীয় সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন: থিংক ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ১৩ মার্চ ২০২৩
তৃতীয় সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন: থিংক ট্যাংক
ছবি: সংগৃহীত

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের উত্তেজনার জেরে ইউরোপের দেশগুলো ব্যাপক পরিমাণে অস্ত্র আমদানি বৃদ্ধি করেছে। প্রসিদ্ধ একটি গবেষণা সংস্থা থিংকট্যাঙ্ক জানিয়েছে, গত বছর ইউক্রেনে মস্কোর অভিযানের পরই ইউক্রেন বিশ্বে তৃতীয় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) নতুন এক প্রতিবেদনে বলেছে, ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে ইউরোপীয়ান দেশগুলো প্রধান অস্ত্র আমদানি ৪৭ শতাংশ বৃদ্ধি করেছে।

অন্যদিকে ইউরোপের ন্যাটো জোট ভুক্ত সদস্য দেশগুলো এর থেকে বেশি পরিমাণে অস্ত্র আমদানি করেছে। একই সময়ে (২০১৮ সাল থেকে ২০২২ সাল) তারা প্রধান অস্ত্র আমদানি বৃদ্ধি করেছে ৬৫ শতাংশ। এর বিপরীতে বৈশ্বিক পর্যায়ে অস্ত্র স্থানান্তর ৫ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে।

Advertisement

আরো পড়ুন>> সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২

থিংক ট্যাংক এসআইপিআরআইয়ের জ্যেষ্ঠ গবেষক পিটার ডি ওজেম্যান বলেন, বৈশ্বিক পরিসরে অস্ত্র আমদানি হ্রাস পেলেও ইউরোপে অনেক বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের পর ইউরোপীয়ান দেশগুলো দ্রুত গতিতে অধিক অস্ত্র আমদানি করতে চায়। ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশে সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!