ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাপ্তাহিক ছুটি ৩ দিন করার পরিকল্পনা করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ১৩ মার্চ ২০২৩
সাপ্তাহিক ছুটি ৩ দিন করার পরিকল্পনা করছে সৌদি
সংগৃহীত ছবি

বিশ্বের অনেক দেশের নানা কোম্পানি চার দিন অফিস ও তিন দিন ছুটি শুরু করেছে। ইউরোপ ছাড়িয়ে এখন আফ্রিকার অনেক বেসরকারি প্রতিষ্ঠানে এ নিয়ম চালু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ এশিয়ার কয়েকটি দেশে চার দিনের অফিস চালু হয়েছে।

এবার সাপ্তাহিক ছুটি তিনদিন করার পরিকল্পনা করছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সাধারণত সৌদি আরবের বেশিরভাগ বড় খাতের প্রতিষ্ঠান ও সংস্থাগুলোতে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার চলে আসছে। খবর গালফ নিউজের।

কিন্তু এবার মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিনের কর্ম সপ্তাহ এবং তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা শুরু করেছে। 

Advertisement

সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, তারা অত্যন্ত সক্রিয়ভাবে শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের শ্রম ব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। 

গত বছরের জানুয়ারিতে শারজাহর সরকারি সংস্থাগুলো সপ্তাহে চার দিন কর্ম দিবস নির্ধারণ করে। শারজাহর নির্বাহী পরিষদের তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে চালানো এক গবেষণায় দেখা যায়, নতুন নিয়মের কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!