ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছে পোকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ১২ মার্চ ২০২৩
আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছে পোকা
সংগৃহীত ছবি

অঝোর ধারায় আকাশ থেকে পড়ছে পোকা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে অঝোর ধারায় পড়ছে পোকাগুলো। ঘটনাটি ঘটেছে চীনের রাজধানী বেইজিং শহরে। 

আশ্চর্যের ব্যাপার, এত দিন মানুষ দিন শুধু আকাশ থেকে বৃষ্টি বা শিলা বৃষ্টিই পড়তে দেখেছেন। কিন্তু এবার আকাশ থেকে ঝাকে ঝাকে বৃষ্টির মতো পড়ছে পোকাগুলো। এ ঘটনায় চিনের রাজধানী বেইজিং শহরে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা যায়। আকাশ থেকে বৃষ্টির মতো পোকা পড়ার ঘটনায় রীতিমতো অবাক সেখানকার সাধারণ মানুষ। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তা ভরে গিয়েছে আকাশ থেকে পড়া পোকায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি গুলো ঢেকে গিয়েছে সেই সব পোকায়। নাম না জানা এমন পোকার আক্রমণ থেকে বাঁচতে ছাতাও ব্যবহার করছেন সেখানকার মানুষ। কিন্তু কোথা থেকে আসছে এমন সব পোকাগুলো, তার কোনো সঠিক তথ্য এখন পযর্ন্ত পাওয়া যায়নি। তবে কেউ কেউ বলছেন, এটি আসলে শুয়োপোকার মতো দেখতে জনপ্রিয় চিনা ফুল। যা প্রবল হাওয়ার দাপটে উড়ে এসে ঝরে পড়ছিল শহরজুড়ে। যদিও অনেকে এই দাবি মানতে নারাজ। তাঁদের বক্তব্য, অনেক ক্ষেত্রে ঝড়বৃষ্টির সময় ঘুর্ণি হাওয়া পোকার মতো ছোট প্রাণীকে এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে আরেক জায়গায় ফেলে। এটি তেমনি এক ঘটনা।

তবে বৃষ্টির পানিতে তাদের পাখা ভারী হয়ে গেলে তারা আর উড়তে পারে না। ঠিক তখনি আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মাটিতে পড়তে থাকে পোকাগুলো। সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। এমন ঘটনা পৃথিবীতে এর আগে আর কখনো দেখা যায়নি।

Advertisement

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!