স্কটল্যান্ডের গ্লাসগোর নাইফপয়েন্টে গত বছরের নভেম্বরে এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাস্ক পড়ে গ্লাসগোর ক্রানহিলের এক এটিএম বুথে ভুল করে নিজ ছেলেকেই টার্গেট করেন। ১৭ বছর বয়সী কিশোর তার বাড়ির কাছেই এক এটিএম বুথ থেকে বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১২০০ টাকা তোলে। এরপর সে একজন কালো হুডি ও মাস্ক পরা লোককে দেখতে পায়।
.png)
সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রসিকিউটর ক্যারি স্টিভেনস বলেন, ঐ কিশোর তার এটিএম কার্ড পকেটে ঢুকিয়ে টাকা তোলার পর বামে ঘুরতেই মুখের বাঁ পাশে কিছু অনুভব করে। তার মুখের সামনে লম্বা একটি রান্নার ছুরি ধরা হয়। এরপর হুডি পরা ব্যক্তি তার কাছে টাকা দাবি করে। সেই সময় ঐ কিশোর তাৎক্ষণিক তার বাবার কণ্ঠস্বর টের পায়। সে বলে, তুমি কি সিরিয়াস? তুমি জানো আমি কে? তখন হুডি পরা লোকটি বলে ওঠে, আমি এসব কেয়ার করি না।
এরপর ঐ কিশোর তার মাস্ক খোলে এবং বলে, তুমি কী করছো? জবাবে ঐ ব্যক্তি বলেন, আমি দুঃখিত।
এরপর ঐ কিশোর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং পরিবারকে জানায়। পরবর্তীতে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তিনি দোষ স্বীকার করেন। অভিযুক্ত ব্যক্তিকে ২৬ মাসের জেল দেওয়া হয়েছে।