রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুসারে, রাজধানী থিরুভান্তাপুরামের কিছু কিছু অংশে অনুভূত হয়েছে ৫৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা। সেই তালিকায় ছিল আরো ৭টি জেলা।
গেল কয়েকদিন ধরেই রাজ্যটিতে ৪৫-৫৪ ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে। অসহনীয় গরমে হিটস্ট্রোক, জ্বর, ডায়রিয়া এবং পানি শূণ্যতায় আক্রান্ত হচ্ছে মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
.png)
এদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় শুরু হয়েছে লোডশেডিং। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। গ্রীষ্মকালের শুরুতেই তীব্র দাবদাহে উদ্বিগ্ন আবহাওয়াবিদরা।
সূত্র: এনডিটিভি