মঙ্গলবার (০৭ মার্চ) পবিত্র শবে বরাতের রাতে পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে সাত ফিলিস্তিনি নিহতের পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেনিনের পাশাপাশি হুওয়ারা শহরে স্থানীয়দের ওপর সহিংসতা ও ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।
.png)
আরো পড়ুন>> লোহিত সাগরে নৌকা ডুবে ৭ শিশুসহ ২১ জনের মৃত্যু
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা এসব হামলার অবসান এবং সহিংসতা রোধের পুনরায় আহ্বান জানাচ্ছি। আমরা ইসরায়েলি সরকারকে সংবেদনশীল ও দায়িত্বের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই।’
প্রসঙ্গত, ফিলিস্তিনি শহরগুলোতে বারবার ইসরায়েলি অভিযানের কারণে স্থানীয়দের মধ্যে প্রতিবাদের ঝড় বইছে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত পশ্চিমতীর জুড়ে উত্তেজনা বেড়ে গেছে।
ফিলিস্তিনিদের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিপরীতে ফিলিস্তিনিদের পৃথক হামলায় ১৪ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি