সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরোর সোনার খনির প্রদেশের মারাগুসান পৌরসভা থেকে কয়েক কিলোমিটার দূরে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মারাগুসানের দুর্যোগ অফিসের একজন কর্মচারী এএফপিকে জানিয়েছেন, কর্তৃপক্ষ একটি জাতীয় সড়কে ভূমিধসের খবর যাচাই করছে।
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেছেন, আমরা অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাইনি, তবে আমরা শহরের আশেপাশের গ্রামগুলো পরীক্ষা করছি।
পুলিশ সদস্য স্টেফানি ক্লেমেন জানান, ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং তার পরে আফটারশক হয়েছিল।