ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
আরব ইতিহাসের দীর্ঘতম মহাকাশ মিশন 

আমিরাতের সুলতান মহাকাশে পৌঁছে যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:১৬, ৩ মার্চ ২০২৩
আমিরাতের সুলতান মহাকাশে পৌঁছে যা বললেন
ছবি: সংগৃহীত

আরব ইতিহাসের দীর্ঘতম মহাকাশ মিশনে আমিরাতের সুলতান আল-নিয়াদিসহ স্পেসএক্সের চার নভোচারী শুক্রবার নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন। আর পৌঁছেই আল্লাহর প্রশংসা করে প্রথম বার্তা পাঠান আল-নিয়াদি। 

এমবিআর স্পেস সেন্টারের এক টুইট বার্তায় দেখা যায়, আমিরাতের এই নভোচারী তার বাবা-মা, পরিবার ও নিজ দেশের প্রতি কৃতজ্ঞতা জানান। 

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে পৌঁছেছি। আমার বাবা-মা, পরিবার ও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টারকে ধন্যবাদ। এখানে আসার চেয়ে আনন্দঘর মুহূর্ত আমি আর পার করিনি। মহাকাশে এসে আমার পুরোনো বন্ধুদের দেখতে পাচ্ছি এবং এখানে যেন একটি বড় পরিবারকে পেয়েছি।

Advertisement

আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানায়, গত বৃহস্পতিবার (২ মার্চ) ‘ক্র সিক্স’ করে আরব ইতিহাসের দীর্ঘতম মহাকাশ মিশনে যান আমিরাতের ৪১ বছর বয়সী আল-নিয়াদি। সেখানে তিনি আগামী ছয় মাস অবস্থান করবেন। 

মহাকাশে আল-নিয়াদির সঙ্গে আরো রয়েছেন নাসার স্টিফেন বোয়েন ও ওয়াডি হোবার্গ এবং রাশিয়ার আন্দ্রে ফেডিয়ায়েভ। এ সময় তারা নাসার দুই শতাধিক গবেষণা পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে, ১৯৮৫ সালে সৌদি যুবরাজ সুলতান বিন সালমান মহাকাশে গিয়েছিলেন। প্রথম আরব ও মুসলিম নভোচারী হিসেবে তিনি মার্কিন মহাকাশ অভিযানে অংশ নেন। ২০০৭ সালে রমজানের কয়েক দিন ও ঈদ মহাকাশে কাটিয়েছেন মালয়েশিয়ার নভোচারী শেখ মুসজাফর শাকর। 

এছাড়া ২০১৯ সালে আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল মানসুরি মহাকাশে ৮ দিন কাটান। সেখানে তাঁর নামাজ পড়ার ছবিও ধারণ করা হয়। সূত্র : দ্য ন্যাশনাল 

টুইটারে ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!