ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হলিউড ছবি দেখলে জেলে যেতে হবে সন্তানকে, সাজা পাবেন মা-বাবাও!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
হলিউড ছবি দেখলে জেলে যেতে হবে সন্তানকে, সাজা পাবেন মা-বাবাও!
কিম জং উন - ফাইল ছবি

হলিউডের ছবি দেখলে পাঁচ বছরের জন্য জেলে যেতে হবে শিশুকে। বাবা-মাকেও পাঠিয়ে দেওয়া হবে শ্রমিক শিবিরে। দেশে ‘পশ্চিমা সভ্যতার প্রভাব’ কমাতে কড়া নিয়ম জারি করেছে উত্তর কোরিয়ার কিম জং উনের সরকার।

এর আগে হলিউড ছবি দেখা নিয়ে এত কড়াকড়ি ছিল না সে দেশে। সন্তানদের হাতেনাতে হলিউড ছবি দেখার সময় ধরলে তাদের বাবা-মাকে কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হত। কিন্তু সেই নিয়মকে আরও কড়া করল কিমের প্রশাসন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং ‘ইনমিনবান’ চালু করেছে। ‘ইনমিনবান’ একটি বাধ্যতামূলক সভা, যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সরকারের জারি করা নির্দেশ মানুষের কাছ পৌঁছে যায়। সন্তানদের সঠিক ভাবে বড় করতে ব্যর্থ হওয়ার বিষয়েও ইনমিনবান অভিভাবকদের সতর্ক করবে।

Advertisement

আরো পড়ুন>> ইমরান খানের বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেপ্তারি পরোয়ানা জারি

কিমের নিয়ম নিয়ে সব সময়ই তটস্থ থাকে সে দেশের মানুষ। কেবল চলচ্চিত্রপ্রেমীদের জন্যই নয়, নাচা, কথা বলা এবং গান গাওয়া নিয়েও একাধিক কঠোর নিয়ম জারি রয়েছে উত্তর কোরিয়ায়।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!