ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সালমান রুশদির হামলাকারীকে ১ হাজার বর্গমিটার জমি দানের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৩
সালমান রুশদির হামলাকারীকে ১ হাজার বর্গমিটার জমি দানের ঘোষণা
সালমান রুশদি- ফাইল ফটো

বিতর্কিত ঔপন্যাসিক সালমান রুশদির উপর হামলাকারী ব্যক্তির প্রশংসা করে এক হাজার বর্গ মিটার কৃষি জমি পুরস্কার ঘোষণা  করেছে একটি প্রতিষ্ঠান। ইরানের একটি সরকারি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।

পশ্চিম নিউইয়র্কের লেক এরির কাছে অনুষ্ঠিত একটি সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে গত বছরের আগস্টে ২৪ বছর বয়সী শিয়া তরুণ তার ওপর হামলা চালায়। ৭৫ বছরের রুশদি ঐ হামলায় একটি চোখ এবং হাত হারিয়েছিলেন।

ইমাম খোমেনির ফতোয়া বাস্তবায়নের ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেই বলেছেন, রুশদির একটি চোখ অন্ধ করে এবং তার একটি হাত অক্ষম করে মুসলমানদের খুশি করায় আমরা আন্তরিকভাবে তরুণ আমেরিকান যুবকটির সাহসী পদক্ষেপকে ধন্যবাদ জানাই। রুশদি এখন জীবন্মৃত ছাড়া আর কিছু নয় এবং এই সাহসী পদক্ষেপকে সম্মান জানাতে, প্রায় এক হাজার বর্গ মিটার কৃষি জমি ঐ ব্যক্তি বা তার কোনো আইনি প্রতিনিধিকে দান করা হবে।

Advertisement

৩৩ বছর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সমালোচিত উপন্যাস স্যাটানিক ভার্সেস প্রকাশের পর রুশদিকে হত্যার ফতোয়া জারি করেছিলেন। ঐ ঘটনার পর ভারতীয় বংশোদ্ভূত রুশদি ৯ বছর ব্রিটিশ পুলিশের আশ্রয়ে লুকিয়ে ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!