কোহিনূর হীরা নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর। রাজপরিবারের নিয়ম অনুযায়ী, সিংহাসনে উপবিষ্ট রানিদের শিরেই ওঠে কোহিনূরের মুকুট। সেই অনুযায়ী, কোহিনূর এবার পরবেন রাজা চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা।
তিন মাসের মধ্যেই তার ও চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে। সেই মুহূর্তে কোহিনূর বিতর্ক নতুন করে উঠুক, চাইছেন না ক্যামিলা। তাই তিনি মুকুট থেকে কোহিনুর সরিয়ে দিতে বলেছেন।
.png)
গত বছরের শুরুতেই রানি এলিজাবেথ ঘোষণা করেছিলেন, ডাচেস অফ কর্নওয়াল অর্থাৎ চার্লসের স্ত্রী ক্যামিলা কোহিনূর মুকুটের উত্তরাধিকারী হবেন, যখন চার্লস রাজসিংহাসনে বসবেন। আগামী ৬ মে চার্লস ও ক্যামিলার রাজ্যাভিষেক। কিন্তু সেই অনুষ্ঠানে রানির মুকুটে দেখা যাবে না কোহিনূর।
আরো পড়ুন>> ভূমিকম্পের ৮ দিন পর সিরিয়ায় ঢুকলো জাতিসংঘের ত্রাণ
ব্রিটিশদের ঔপনিবেশিক মানসিকতা নিয়ে সারা বিশ্বেই সমালোচনা জারি রয়েছে বহু বছর ধরে। এহেন পরিস্থিতিতে কুইন কনসর্ট ক্যামিলা আর বিতর্কের আঁচ নতুন করে বাড়াতে চাইছেন না। আর তাই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
জানা গেছে, টাওয়ার অব লন্ডনে রাখা ওই রাজমুকুটটি সরিয়ে নিয়ে যাওয়া হবে। কোহিনূরের পরিবর্তে সেখানে কালিনান ৩, ৪ ও ৫ এই তিন হীরা বসানো হবে। কিন্তু কোহিনূরটিকে মুকুট থেকে সরিয়ে কোথায় রাখা হবে তা এখনও পর্যন্ত জানায়নি বাকিংহাম প্যালেস।
ভারতে কোহিনূর ফেরানোর দাবি উঠেছে বহুবার। কিন্তু শেষ পর্যন্ত তা নিজেদের কাছেই রেখে দিয়েছে ব্রিটিশ রাজপরিবার।
সূত্র: ইন্ডিয়া টুডে