এক প্রতিবেদনে হাইটাওয়ার জানায়, বিশ্বের অন্যতম শীর্ষ সয়াবিন উৎপাদক আর্জেন্টিনা। দেশটিতে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সরবরাহ সংকটের উদ্বেগ কাটছে। তেলবীজটির মূল্য হ্রাসের এটিও অন্যতম কারণ।
তবে সয়াবিনের দরপতনের নেপথ্য কারণ হিসেবে ব্রাজিলে উৎপাদন বৃদ্ধিকেই দেখা হচ্ছে। সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৫ ডলার ৩১ সেন্টে।
.png)
এগ্রিবিজনেস কনসাল্টেন্সি ফার্ম এজিরুরাল এক বিবৃতিতে জানায়, গত বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলে সয়াবিনের ১৭ শতাংশ মাড়াই সম্পন্ন হয়েছে।
ব্রাজিলিয়ান কনসাল্টেন্সি ফার্ম এগ্রোকনসাল্ট জানিয়েছে, এবার দেশটিতে ১৫৩ মিলিয়ন টন সয়াবিন উৎপাদন হয়েছে। এরই মধ্যে যা রেকর্ড গড়েছে।