ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে কারণে পদত্যাগ করেছেন মসজিদুল হারামের খতিব 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩
যে কারণে পদত্যাগ করেছেন মসজিদুল হারামের খতিব 
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩২ বছর পর সৌদি আরবের মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন। 

ড. সৌদ আল শুরাইম মসজিদুল হারামের জনপ্রিয় ও বিখ্যাত খতিবদের একজন। ২০২২ সালের শেষদিকে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

Advertisement

খবরে বলা হয়, ব্যক্তিগত কারণের অজুহাত দেখিয়ে পদত্যাগ করেন ড. শুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি। 

এদিকে, ধারণা করা হচ্ছে- ড. সৌদ আল শুরাইম তার চুক্তি নবায়ন করতে পারেন এবং বিবেচনার ভিত্তিতে আবারো ফিরে আসতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!