ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কের আরেক শহরে আবার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কের আরেক শহরে আবার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দ্বিতীয় এই ভূমিকম্পের কেন্দ্রস্থল কাহরামানমারাস শহরের কাছে। এটির মাত্রা ছিল ৭.৫। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রথমবার আঘান হানা ভূমিকম্পে তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শহরে সিরিয়া থেকে পালিয়ে আসা অনেক অভিবাসী বসবাস করছিলেন।

Advertisement

এদিকে ভূমিকম্পে শুধু তুরস্কে এক হাজার মানুষের অধিক মৃত্যু হয়েছে। প্রথমবার ভূমিকম্প আঘাত হানার পর পরই আফটার শক অনুভূত হয়। এটি প্রায় ১০ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

আরো পড়ুন>> তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়াল

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, যত দ্রুত সম্ভব আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠবো। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান।

টুইট বার্তায় সুলিভান বলেন, ‘আমি তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যে আছি এবং তাদের জানিয়েছি, এই দুর্যোগে তুরস্ককে সব প্রকার সহায়তার জন্য আমরা প্রস্তুত। তুরস্কের সঙ্গে যুগপৎভাবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!