ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জামিন পেলেন ইরানের চলচ্চিত্র পরিচালক পানাহি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩
জামিন পেলেন ইরানের চলচ্চিত্র পরিচালক পানাহি
জাফর পানাহি- ফাইল ফটো

অবশেষে জামিন পেয়েছেন ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। গত বছরের জুলাইয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। সম্প্রতি কারাগারে অনশন করে আলোচানায় আসেনে এই চলচ্চিত্র পরিচালক।

যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান’ এক টুইটারে জানিয়েছে, অনশন শুরু করার দু’দিনের মাথায় শুক্রবার তাকে জামিন দেওয়া হয়েছে।

Advertisement

তেহরানের এভিন কারাগারে বন্দী ছিলেন পানাহি। সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন,  হয়তো আমার প্রাণহীন দেহই কারাগার থেকে মুক্ত হবে, কিন্তু আমার এই সিদ্ধান্তে নড়চড় হবে না। 

জুলাইয়ে পানাহি গ্রেফতার হওয়ার আগে মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেফতার হয়েছিলেন। তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে কারাগারে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেফতার করা হয়েছিল। 

এরপর ইরানের সর্বোচ্চ আদালত অক্টোবরে তাকে মুক্তির আদেশ দিয়েছিল। কিন্তু তারপরও তাকে আটক করে রাখা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জামিন
লিংক সফলভাবে কপি হয়েছে!