বুধবার (১ ফেব্রুয়ারি) মার্কিন বিচার বিভাগের নির্দেশে প্রায় চার ঘণ্টা ধরে এ তল্লাশি চালানো হয়।
বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার একটি বিবৃতিতে তল্লাশির কথা জানান। তবে তল্লাশিতে কোন গোপনীয় নথি পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে তল্লাশির ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
.png)
এর আগে ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া গেছে।
আরো পড়ুন>> চীনের চারপাশে নজরদারি করতে ফিলিপাইনের সাথে চুক্তিতে যুক্তরাষ্ট্র
বব বাউয়ার এক বিবৃতিতে জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা।
তিনি আরো জানান, বাইডেনের বাড়ি থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছে তদন্তকারীরা।
সূত্র: বিবিসি