ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রগামী নৌকাডুবিতে নিহত ৫, নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১২, ২৯ জানুয়ারি ২০২৩
যুক্তরাষ্ট্রগামী নৌকাডুবিতে নিহত ৫, নিখোঁজ ১২
ছবি: প্রতীকী

কিউবা থেকে যুক্তরাষ্ট্রগামী একটি নৌকাডুবিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ১২ জন।

কিউবার সরকারি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমে জানানো হয়, নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটের কারণে মানুষ কিউবা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে কিউবাডিবেট সংবাদপত্র ওয়েবসাইটে জানিয়েছে, পাঁচজন মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আরো বলা হয়েছে, দুটি উপকূলরক্ষী নৌকা সাহায্যের জন্য ঘটনাস্থলে পৌঁছে ১১ জনকে উদ্ধার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী হাভানার ১১৫ কিলোমিটার পূর্বে কার্ডেনাস পৌরসভা থেকে অভিবাসীরা ২৩ জানুয়ারি টরন্টেলা হয়ে অবৈধভাবে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করে। তবে, পরের দিন নৌকাটি ডুবে যায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!