ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করাচিতে রহস্যজনকভাবে ১৪ শিশুসহ ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ২৮ জানুয়ারি ২০২৩
করাচিতে রহস্যজনকভাবে ১৪ শিশুসহ ১৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

অজানা রহস্যজনক এক অসুখে পাকিস্তানের করাচির কেমারি এলাকায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনই শিশু। তবে এ ঘটনায় কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ।

দেশটির হেলথ সার্ভিসের পরিচালক আবদুল হামিদ জুমানি এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, ১০-২৫ জানুয়ারির মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

আবদুল হামিদ বলেন, আমরা সন্দেহ করছি এ ঘটনার সাথে সাগর অথবা পানি জড়িত, কারণ যে গ্রামে এ ঘটনা ঘটেছে তা সাগরের খুব কাছে। আমাদের টিম এ অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজে বের করতে যথাসাধ্য কাজ করে যাচ্ছে।

Advertisement

আরো পড়ুন>> দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বিদ্যুৎ সংকট

মৃতের স্বজনরা জানায়, মারা যাওয়ার আগে ভুক্তভোগীদের প্রচণ্ড জ্বর ছিল, এছাড়া গলা ফোলা এবং শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাদের। এদিকে স্থানীয় কিছু বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন ধরে সেখানকার বাতাসে অদ্ভুত গন্ধ পাচ্ছেন তারা।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!