ওই ভিডিওতে দেখা যায়, মেমফিস শহরের পুলিশের সদস্যরা ২৯ বছর বয়সী টাইরে নিকোলাস নামের ওই ব্যক্তিকে থামানোর পর অশালীনভাবে চিৎকার করছেন এবং লাথি ও ঘুষি মারছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় মেমফিসের পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। টাইরে নিকোলাস নিহতের ঘটনায় তারা পাঁচজন হত্যা মামলায় জড়িয়েছেন। পুলিশি নির্যাতনের তিন দিন পর নিকোলাস মারা গেছেন।
.png)
নিহতের মা বলেছেন, তাদের ছেলে যে পরিস্থিতির মধ্য দিয়ে প্রাণ হারিয়েছে, এ অবস্থায় কারো পড়া উচিত নয়। তিনি আরো বলেছেন, যে পাঁচজন সাবেক পুলিশ সদস্য তার ছেলের মৃত্যুর জন্য অভিযুক্ত, তারা নিকোলাসের পরিবারের অপূরণীয় ক্ষতি করেছেন।
আরো পড়ুন>> ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবো: ডোনাল্ড ট্রাম্প
আগে থেকেই বলা হচ্ছিল, শুক্রবার পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের সম্ভাবনা রয়েছে। নিকোলাসের পরিবারের পক্ষ থেকে যে আইনজীবী নিয়োগ করা হয়েছে, তিনি বলেছেন, ওই ভডিওতে নিকোলাসকে মারধর করতে দেখা যাবে। ভিডিও প্রকাশের পর তেমনটিই দেখা গেল।
ভিডিও ফুটেজ পর্যালোচনা করার পর বৃহস্পতিবার টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ডেভিড রাউশ বলেছেন, যা দেখেছি, তাতে আমি অসুস্থ হয়ে পড়েছি। পুলিশের ওই সময়ের আচরণকে একেবারে ভয়ংকর আখ্যায়িত করেছেন তিনি।
আইনজীবীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিকোলাস কৃষ্ণাঙ্গ যুবক ছিলেন। তার গতিরোধ করেছিল পুলিশের পাঁচ সদস্য। তারাও কৃষ্ণাঙ্গ। স্থানীয় একটি পার্কে সূর্যাস্তের ছবি তুলে বাড়ির পথে যাচ্ছিলেন তিনি।
আরো পড়ুন>> ধোঁকাবাজির অভিযোগ, ধনকুবের গৌতম আদানির ব্যবসা টালমাটাল
অভিযুক্ত পুলিশ সদস্যরা দাবি করছেন, তাকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য সন্দেহ করা হচ্ছিল। পুলিশের ওই পাঁচ সদস্যের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যা, উত্তেজনাপূর্ণভাবে আক্রমণ, অপহরণ, অসদাচরণ এবং নিপীড়নের অভিযোগ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করেছেন। ওই বিবৃতিতে তিনি বলেছেন, বিক্ষোভকারীরা যেন শান্ত থাকে। ক্ষোভের কারণ বোধগম্য। তবে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।