বুধবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৩০ ফুট উঁচু ব্রিজ থেকে চার সন্তানকে ছুড়ে মারেন পুষ্পেন্দ্র কুমার। এরপর তার ১২ বছর বয়সী মেয়ে তার দুই ভাইবোনকে সাঁতরে পাড়ে নিয়ে আসে। তবে তাদের আরেক সহোদর নিখোঁজ রয়েছে।
এ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার কাসগঞ্জ জেলার সাহাওয়ার থানার শেখুপুর হুন্ডা এলাকায়। জানা গেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তাকে ১৫ কিলোমিটার দূরে বাবার বাড়িতে রাখতে যান পুষ্পেন্দ্র। ফেরার পথে সন্তানদের বলেন, তাদের মেলায় নিয়ে যাবে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে সনু (১৩), প্রভা (১২), কাজল (৮) ও হেমলতাকে (৫) ১৫ ফুট গভীর খালে ফেলে দেন।
.png)
আরো পড়ুন>> বিলাসিতা ছেড়ে সন্ন্যাসজীবনে হীরা ব্যবসায়ীর ৮ বছরের মেয়ে
পরে সাহসিকতার পরিচয় দিয়ে নিজের ভাইবোনদের সাঁতরে পাড়ে নিয়ে আসে প্রভা। তাদের তিন ভাইবোনের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে হেমলতাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।