ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পশ্চিমা অস্ত্রে দুর্ভোগ আরো বাড়বে বলে হুঁশিয়ারি ক্রেমলিনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৩, ৯ জানুয়ারি ২০২৩
পশ্চিমা অস্ত্রে দুর্ভোগ আরো বাড়বে বলে হুঁশিয়ারি ক্রেমলিনের
দিমিত্রি পেসকভ - ফাইল ছবি

ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে প্রথম থেকেই কিয়েভকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। এর বিরুদ্ধে বরবারই হুঁশিয়ারি দিচ্ছে মস্কো। এ বিষয়ে ক্রেমলিন আবারও সতর্ক করে বলছে, ইউক্রেনের জন্য পশ্চিমাদের নতুন অস্ত্র পরিস্থিতিকে আরো ‘গভীর’ করে তুলবে।

সোমবার (৯ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, কিয়েভে পশ্চিমাদের অস্ত্রের নতুন চালান ইউক্রেনীয় জনগণের দুর্ভোগ বাড়িয়ে তুলবে। অস্ত্র পাঠানোয় যুদ্ধের গতিপথ বদলাবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে কিয়েভে হালকা ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনে ফ্রেঞ্চ-নির্মিত এএমএক্স-১০ আরসি সরবরাহ করার পদক্ষেপ বাস্তবায়িত হলে ফ্রান্সই হবে ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানো প্রথম পশ্চিমা দেশ।

আরো পড়ুন>> পান মশলার প্যাকেটে করে ৪০ হাজার ডলার পাচারের চেষ্টা

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মধ্যে এ বিষয়ে যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছে ক্রেমলিন।

পেসকভ বলেছেন, নেতারা যোগাযোগ করছেন। গভীর পার্থক্য থাকা সত্ত্বেও এটি খুব দরকারি।

ম্যাক্রোঁ কিয়েভে ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও কিয়েভে ট্যাঙ্ক পাঠানোর জন্য নতুন করে আহ্বানের সম্মুখীন হয়েছেন।

সূত্র: কিয়েভ পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!