ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মৃত ছেলেকে জীবিত করতে ১০০ কেজি লবণের নিচে রেখে দিলো পরিবার!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২২
মৃত ছেলেকে জীবিত করতে ১০০ কেজি লবণের নিচে রেখে দিলো পরিবার!
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে মারা যাওয়া ছেলেকে জীবিত করতে মরদেহ লবণের স্তূপের নিচে রেখে দেয় পরিবার ও গ্রামবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেখে ছেলেকে এ পদ্ধতিতে বাঁচিয়ে তোলার চেষ্টা করে তারা। সম্প্রতি ভারতের কর্ণাটকের বাল্লারি তালুকের সিরাভার গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ঘটনাটি প্রকাশ্যে আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, সুরেশ সিরাভার নামে ১০ বছরের ওই ছেলে সম্প্রতি একটি পুকুরে ডুবে মারা যায়। তার বাবা শেখর ও মা গঙ্গামা এবং গ্রামবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেন, মৃত ব্যক্তিকে লবণের স্তূপের নিচে রেখে দিলে প্রাণ ফিরে আসবে। এরপর তারা সুরেশের দেহকে দুই ঘণ্টা লবণের স্তূপের নিচে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ পর্যন্ত লাশটি চার ঘণ্টা লবণের স্তূপের নিচে রাখা হয়। তবে তাতে কোনো কিছুই হয়নি, তারপর সুরেশের দেহ দাহ করে তারা।

আরো পড়ুন>> শিনজো আবের শেষকৃত্য নিয়ে জাপানে বিতর্ক

এই ঘটনার পর লবণের নিচে রাখা লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

দু’জন গ্রামবাসী বলেন, আমরা সুরেশের শরীর ১০০ কেজির বেশি লবণ দিয়ে ঢেকে দেই। এভাবে আমরা চার ঘণ্টারও বেশি সময় ধরে রেখে দিয়েছিলাম। শুধু তার মুখটা খোলা ছিল। আমরা তাকে আবার জীবিত করতে পারিনি। তাই পরে আমরা তার দেহ দাহ করেছি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!